মার্কিটন সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশ্বের আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার, ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন
পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো।’
এর আগে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্পের জরুরি অবস্থার দোহাই দিয়ে আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করেছিলেন।
রায়ে আদালত বলেছেন, ট্রাম্প তার ক্ষমতার অধিক ব্যবহার করেছেন। শুল্ক আরোপের আগে তার কংগ্রেসের অনুমোদন নেয়া উচিত ছিল।
রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সমালোচনা করেছেন ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের নেতারা।
২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ, চীন, কানাডা ও মেক্সিকোসহ ৯০টির বেশি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এসব দেশের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়।
পতাকানিউজ/আরবি

