পবিত্র রমজানে চট্টগ্রাম নগরীতে ইফতার মাহফিলের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
রবিবার, ৮ মার্চ বিকেলে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার অফিস কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের জেনারেল কাউন্সিল সদস্য ড.মনজুরুল-উল-আমিন চৌধুরী, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, সাবেক কমিশনার ও ৫ নম্বর ওয়ার্ড চান্দগাঁও থানা বিএনপির আহ্বায়ক মো. আজম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কমিশনার মো. মাহাবুব আলম।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মো. মোশাররফ হোসেন, বিএনপি নেত্রী শিরিন জাহান, চান্দগাঁও থানা যুবদলের সদস্য আমিনুল ইসলাম লিটন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গাজী সেলিম, চান্দগাঁও আবাসিক এলাকার সেক্রেটারি মো. ইসলাইল, কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেন, কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক মো. রুবেল হোসেন ও কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক লোকমান হোসেন।
ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সংস্থার আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আনোয়ার হোসেন জানান, কোস্ট ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৯৮ সাল থেকে বাংলা দেশের উপকূলীয় ১২ জেলায় দরিদ্র মানুষের বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা, সামাজিক ও আর্থিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছে। বর্তমানে ১২ জেলায় ১৪৫টি শাখা রয়েছে যেখানে ১ লাখ ৭৫ হাজার পরিবার এ সংগঠনের সঙ্গে জড়িত।
চট্টগ্রামে ২০১০ সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ২২টি শাখা রয়েছে। এর সঙ্গে ৩৫ হাজার পরিবাবার সরাসরি যুক্ত।
পতাকানিউজ

