পতাকা নিউজ
শনিবার ৯ মে ২০২৬
Rabindranath Takur

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ

USA IRAN 1

যুক্তরাষ্ট্র—ইরানের পাল্টাপাল্টি হামলা, যা বললেন ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ক্যাম্পাস ভোটের প্রতিচ্ছবি, জাতীয় নির্বাচনে কি একই চিত্র?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ক্যাম্পাস ভোটের প্রতিচ্ছবি, জাতীয় নির্বাচনে কি একই চিত্র?

পতাকা প্রহরী
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ
nirbachon 1

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই ফলাফল শুধু ছাত্ররাজনীতির পালাবদল নয়, বরং জাতীয় নির্বাচনের দিকনির্দেশনায়ও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দেশি-বিদেশি বিশ্লেষকরা।

ডাকসু ও জাহাঙ্গীরনগরে শিবিরের জয়কে অনেকে ইসলামপন্থার উত্থান হিসেবে দেখছেন। সংবাদমাধ্যম ও রাজনৈতিক আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘শিবির নিয়ন্ত্রিত ক্যাম্পাস’। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা আরও সূক্ষ্ম। এটি হয়তো হঠাৎ করে আদর্শগত ঝোঁক নয়, বরং তরুণ ভোটারদের কৌশলগত ভোট প্রয়োগের প্রতিফলন।

রাজনৈতিক বিজ্ঞানে কৌশলগত ভোট সুপরিচিত ধারণা—যেখানে ভোটাররা পছন্দের প্রার্থীকে নয়, বরং সম্ভাব্য বিজয়ীকে বেছে নেন, যাতে তাদের ভোট বৃথা না যায়। ঢাকা ও জাহাঙ্গীরনগরের নির্বাচনে অনেক শিক্ষার্থী সরাসরি বলেছেন, শিবিরকে সমর্থন না করলেও তাদের ভোট দিয়েছে, কারণ কেবল তারাই জিততে পারবে বলে মনে হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর দীর্ঘ ছাত্রআন্দোলনের প্রেক্ষাপটে ক্যাম্পাসে সক্রিয় ছিল মূলত শিবির। তারা নেটওয়ার্ক গড়ে তুলেছে, হল দখলে রেখেছে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যাকে কাজে লাগিয়েছে। প্রতিদ্বন্দ্বীরা গত এক বছরে দিকহীন অবস্থায় থেকেছে। এই প্রেক্ষাপটেই শিবিরকে অবশ্যম্ভাবী শক্তি হিসেবে দেখেছে অনেক তরুণ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জাতীয় রাজনীতিতেও একই চিত্র। তরুণদের চোখে বিএনপি হয়ে উঠছে শেখ হাসিনা-পরবর্তী সরকারের একমাত্র কার্যকর বিকল্প। সংগঠন, সম্পদ ও ঐতিহাসিক ভিত্তি—সবকিছু মিলিয়ে তাদেরকে ক্ষমতাসীন হওয়ার উপযুক্ত মনে করা হচ্ছে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর জরিপে দেখা গেছে, ৩৮.৮ শতাংশ তরুণ মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হবে। জামায়াত পেয়েছে দ্বিতীয় অবস্থান, ২১.৫ শতাংশ তরুণের সমর্থন নিয়ে। যদিও এই ধারণা বাস্তবে কতটা সঠিক তা নিয়ে বিতর্ক আছে, তবু এটি প্রথমবারের ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

যেভাবে ক্যাম্পাসে শিবিরের সাংগঠনিক শক্তি তাদের অবশ্যম্ভাবী বিজয়ী হিসেবে তুলে ধরেছে, জাতীয় পর্যায়ে বিএনপির প্রতিচ্ছবি তৈরি হচ্ছে তেমনভাবেই। অর্থহীন ভোটের ভয় তরুণদের ছোট দল বা স্বতন্ত্র প্রার্থী থেকে দূরে রাখছে। ফলত বিএনপি যত বেশি অজেয় মনে হচ্ছে, ততই তাদের দিকে ভোটাররা ঝুঁকছেন।

এটি রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় ‘সেলফ-ফুলফিলিং প্রোফেসি’—যেখানে সম্ভাব্য বিজয়ের ধারণাই বাস্তবে জয়ের পথ সুগম করে।

বাংলাদেশের জেনারেশন জেড ভোটাররা বেড়ে উঠেছে এমন এক সময়ে যখন নির্বাচনকে অনেকেই প্রহসন বলে মনে করত। আওয়ামী লীগের টানা শাসনে ছোট দলগুলোর জায়গা ছিল সংকুচিত। এই প্রেক্ষাপটে তরুণরা আদর্শ নয়, বাস্তব ফলাফলের ওপর গুরুত্ব দিচ্ছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ভোটের কার্যকারিতা।

সামাজিক মাধ্যম ও সহপাঠী প্রভাবের কারণে তারা বাস্তব সময়ে হিসাব-নিকাশ করছে। এই প্রবণতা ক্যাম্পাসে যেমন শিবিরকে এগিয়ে দিয়েছে, জাতীয় পর্যায়েও বিএনপিকে বাড়তি সুবিধা দিচ্ছে।

বাম দলগুলো বা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কিছুদিন নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরতে চাইলেও সাম্প্রতিক ব্যর্থতা তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে। তরুণ ভোটারদের চোখে এ ধরনের ভোট এখন ‘অপচয়’ হিসেবে দেখা হচ্ছে। ফলে রাজনৈতিক প্রতিযোগিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে বিএনপি বনাম অন্য সবাই।

বিএনপির জন্য সবকিছু জেতা জরুরি নয়। তাদের কেবল এই ধারণা টিকিয়ে রাখতে হবে যে তারাই একমাত্র দল যারা ক্ষমতায় যেতে সক্ষম। এই বিশ্বাসই তরুণ ভোটারদের কৌশলগত হিসাব-নিকাশে তাদের পক্ষে ভারী করে তুলতে পারে।

ক্যাম্পাসের অভিজ্ঞতা ইঙ্গিত দিচ্ছে, জাতীয় পর্যায়েও একই চিত্র দেখা দিতে পারে। আর সেটিই হয়তো বাংলাদেশের আগামী রাজনীতির বড় মোড় ঘোরানো বাস্তবতা হয়ে উঠবে।

পতাকানিউজ/এনটি

বিষয় :ডাকসুবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা 558 চট্টগ্রামে মাইকিং: নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে বাসা ভাড়া দিলে মালিকও অভিযুক্ত
পরের লেখা riksha শৃঙ্খলা আনার নামে সুযোগের বাণিজ্য
Ad imageAd image
আরও পড়ুন
Sajek Tana

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

PM Wakimul

কলেজছাত্র ওয়াকিমুলের বানানো গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

Death Morsalin

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

president chuppu

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি

Death Birsty

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

সর্বশেষ
Death Body

ঘরের মেঝেতে পড়ে ছিল একই পরিবারের ৫ জনের গলাকাটা লাশ

BD Pakistan

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তান সমঝোতা স্মারক সই

Rabirdranat Dance

বিশ্বকবির জন্মজয়ন্তীতে নৃত্যানুষ্ঠান

Kamalgonj Chomohoni Road

কমলগঞ্জের দক্ষিণ চৌমুহনীর সড়কের বেহাল দশা, ঘটছে দুর্ঘটনা

Shivgonj

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত, বাড়ছে সীমানা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?