খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন বিহারে বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ দিনটি পালন করছেন। খাগড়াছড়ি শহরের প্রাচীন য়ংড় বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা বা ওয়াগ্যোলাব্রেহ উপলক্ষ্যে বুদ্ধ মুর্তি স্নান, বাহারি ফুল ও ফল দিয়ে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি উৎসর্গ, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল গ্রহণ, চীবর পরিধান সহ নানা কর্মসূচি রয়েছে।
এ ছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় হাজার প্রদীপ প্রজ্জলন ও প্রার্থনা। বুদ্ধ রীতি মতে, প্রবারণা পূর্ণিমার দিনে তিন মাসের বর্ষাব্রত শেষ হয় ভিক্ষুদের। প্রবারণা পূর্ণিমার পর এক মাস বিহারে বিহারে ভিক্ষুদের পরিধেয় বস্ত্র চীবর উৎসর্গ চলবে। যেটি চীবরদানোৎসব নামে উদযাপন হয়। এ বছর প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে মারমা জাতিগোষ্ঠীরা রিঃছিঃমিঃ বা জলপ্রদীপ প্রজ্জলন না করে গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করছে।

