সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে আগামীকাল বুধবার, ৩১ ডিসেম্বর অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।
যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত সময়সূচির পাশাপাশি বুধবার বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করা হবে। এতে জানাজায় অংশ নিতে আসা যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায়।
জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।

