রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রার সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
শুক্রবার, ৫ ডিসেম্বর সকালে পৌনে ১১টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এদিকে বিমানবন্দরে পৌঁছানোর পর জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার, অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজে-৩০২) ডা. জোবাইদা রহমান দেশের পথে রওনা হন।
অপরদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
পতাকানিউজ/আরবি

