বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৫ নভেম্বর বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমানের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।
এতে বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মী, পাট শ্রমিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও প্রার্থনা করা হয়।
সাঈদ আল নোমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা পুরো জাতিরই প্রত্যাশা।’
দোয়া মাহফিল শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
পতাকানিউজ/এআই

