পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে’

আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পতাকা সারথি
সোমবার ২ নভেম্বর ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
‘গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে দ্রুত তথ্য পাওয়ার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশের মিশন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম।

বিষয়টি নিয়ে কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগিরই সৌদি সরকারের কাছ থেকে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে। গঙ্গা চুক্তি নিয়েও ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য পাওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। আমরা আশা করি, শিগগিরই সেখান থেকে কোনো তথ্য জানতে পারব। কাজ চলছে, সময় লাগছে। আমরা আশা করছি, সৌদি সরকারের কাছ থেকে দ্রুত কিছু খবর পাব।’

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি করা হবে, নাকি বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রতিনিধি রয়েছেন।

Mahi Add for Potaka

শামা ওবায়েদ বলেন, ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিক আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘যে চুক্তিটি এ বছর মেয়াদোত্তীর্ণ হচ্ছে, সেটি আবার নবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। আশা করছি, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে।’

চুক্তি নবায়ন হবে, নাকি নতুন কোনো কাঠামোয় আলোচনা হবে—এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি এবং দেশের মানুষের পানির প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। পানিসংকটের সমাধানে ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ও মানুষের পানির চাহিদা বিবেচনায় রেখেই ভারতের সঙ্গে আলোচনায় এগোবে সরকার।

বিষয় :পররাষ্ট্রপ্রতিমন্ত্রীভারতশামা ওবায়েদ ইসলাম
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত
পরের লেখা পেকুয়ায় জমি বিরোধে লবণচাষিকে ছুরিকাঘাত পেকুয়ায় জমি বিরোধে লবণচাষিকে ছুরিকাঘাত
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?