পতাকা নিউজ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬
Limon Bristi

লিমন—বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

এবার বাড়ল স্বর্ণের দাম

এবার বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘গজালিয়া হাসপাতালের উন্নয়ন হয় না কেন, কি কারণে?’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘গজালিয়া হাসপাতালের উন্নয়ন হয় না কেন, কি কারণে?’

নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

এম জাহেদ চৌধুরী
বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
‘এতো উন্নয়নের ভিড়ে গজালিয়া হাসপাতালের উন্নয়ন হয় না কেন? কারণ কি?’
এমন হাসপাতালও দেশে আছে তাহলে?

উন্নয়নে দেশে সয়লাব অবস্থা। স্বাস্থ্যসেবার হাসপাতালের অবস্থাও বেশ উন্নত হচ্ছে দেশে। কিন্তু এই বিধ্বস্ত টিনের ঘরটি দেখে কী বোঝা যায়? এটি পরিত্যক্ত ঘর। মাঠে গরু ঘাস খাচ্ছে দেখে মনে হতে পারে এটি গোয়াল ঘর। কিন্তু বাস্তবে এটি গোয়াল ঘর নয়। মানে গরুর নিবাসস্থল নয়। এটি ছিল মানুষের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র। শুনতে বিস্ময়কর মনে হলেও বাস্তবেই নাকি হাসপাতাল ছিল!

ছিল বলতে হচ্ছে এই কারণেই- এটি নাকি বন্ধ হয়েছে প্রায় ২৫ বছর আগে। এরপর স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকেন্দ্রটি সচল করতে যে উদ্যোগ নিয়েছে বলে দাবি করছে, তা বাস্তবরূপ পায়নি দীর্ঘ ২৫ বছরেও। এই ২৫ বছর ধরে স্বাস্থ্যকেন্দ্র বন্ধই থাকে, তাহলে এটি স্থাপিত হয়েছে কতো বছর আগে? সেই জন্মসালটি অবশ্যই জানা গেল না।

বেড়া ও টিনের তৈরি ঘরটি বয়সের ভারে যেভাবে ন্যূয়ে পড়েছে, ঠিক সেভাবেই ‘বিধ্বস্ত’ ২০ হাজার মানুষের ‘স্বাস্থ্যসেবা’ও। অথচ, দেশে কতো উন্নয়নের গল্প শুনেন এই ইউনিয়নের বাসিন্দারা। কিন্তু তাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র দেখার পর ইউনিয়নবাসী মনে মনে উপহাস করেন এবং ভাবেন -সবই যেন অনর্থক গালগল্প। প্রকৃত উন্নয়নচিত্র বুঝি ওই বিধ্বস্ত স্বাস্থ্যকেন্দ্রের মতোই।

ছবিতে বর্ণিত বিধ্বস্ত স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান বান্দরবানের লামা উপজেলার ১নং গজালিয়া ইউনিয়নে। ১৯৮৩ সালের আগে লামা উপজেলা যখন মহকুমা ছিল, তখন গজালিয়া ইউনিয়নটি থানা ছিল। পরবর্তীতে লামা মহকুমা উপজেলায় রূপান্তর হয় মূলত গজালিয়া ইউনিয়ন থেকেই।

কখনও পুলিশ, কখনও সাংবাদিক সেজে ছিনতাই করেন তারা
বৃহস্পতিবার বগুড়া সফরে যাচ্ছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী
মিমোর আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে শিক্ষক সুদীপ চক্রবর্তী

তখন গুরুত্ব, জনসংখ্যা ও আয়তন বিবেচনায় গজালিয়াকে লামা উপজেলার ১নং ইউনিয়ন করা হয়। অবশ্য, সরই ও আজিজনগর নামে স্বতন্ত্র ২টি ইউনিয়ন সৃজন করা হয়েছে এই গজালিয়াকে ভেঙেই।

সেই বনেদি গজালিয়া ইউনিয়নে এখন প্রায় ২০ হাজার মানুষের বাস। সেই ইউনিয়নবাসীর জন্য অতীতে যে স্বাস্থ্যকেন্দ্র ছিল এটি এখনো নাকি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তার খাতায় আছে। আর মাঠের চিত্র কী? সেটা পাঠক মাত্রই বুঝবেন।

ইউনিয়নবাসীর দুঃখগাঁথা এমন -স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের রাষ্ট্র থেকে পাওয়া অন্যতম মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষ। ইউনিয়ন সদরে বাজারের পাশে সরকারি খাস জমিতে একসময় গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রটি থাকলেও গত ২৫ বছরের অধিক সময় ধরে অবহেলা, অযত্ন এবং সংস্কারের অভাবে ঘরটি বিধ্বস্ত হয়েছে। এখানে ডাক্তার কিংবা স্বাস্থ্য কর্মীর পা পড়ে না। তাই দিনে দিনে এটি হয়ে উঠেছে গো-চারণ ভূমি।

Hospital Lama
২৫ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য কর্মীর পা পড়েনি যে হাসপাতালে। ছবি : পতাকানিউজ

মানুষের দুঃখগাঁথা শুনবে কে?

গজালিয়া ইউনিয়নের বাসিন্দা আকাশ হোসাইনের আক্ষেপ, ‘গজালিয়া ইউনিয়নের এলাকা কর্তন করে জন্ম হয়েছে সরই ইউনিয়নের। সেই সরই-এ ১০ শয্যার মা ও শিশু হাসপাতাল আছে। কিন্তু গজালিয়ায় নেই। এই বঞ্চনার গল্প গজালিয়া ইউনিয়নের বয়সের মতোই লম্বা।’

একই ইউনিয়নের গজালিয়া বাজারপাড়ার বাসিন্দা মো. জহুর আলীর কণ্ঠে অবশ্য আপেক্ষ কম। তার চেয়ে বেশি বাস্তবতার কথা। বললেন, ‘গজালিয়া ইউনিয়নে সুচিকিৎসার ব্যবস্থা নেই। দুরবর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার গাড়ি যোগাযোগ বেশ কঠিন। তাই ইউনিয়নের বাসিন্দাদের নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়। যা অন্যরা অনুধাবন করতে পারবেন না।’

মানিকজন পাড়ার বাসিন্দা সজারাম ত্রিপুরা বলেন, ‘এত উন্নয়ন হয়। কিন্তু গজালিয়া হাসপাতালের উন্নয়ন হয় না, কারণ কি?’ আল আমিন হোসেন নামের আরেক বাসিন্দা বললেন, ‘এত বড় ইউনিয়ন, কিন্তু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই-খুবই দুঃখজনক।’

গজালিয়া বাজার পাড়ার আরেক বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কালাম বলেন, ‘গজালিয়া স্বাস্থ্য উপকেন্দ্রটি ২৫ বছরের বেশি সময় ধরে বন্ধ। স্বাস্থ্য বিভাগ কেন বিষয়টি ব্যবস্থা নিচ্ছে না সেই বিষয়ে কেউ কিছু জানে না।’ তিনি বলেন, ‘আমরা বান্দরবান জেলা সিভিল সার্জন, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটি হাসপাতাল চাই।’

সমাজসেবক মুহাম্মদ মুসা বলেন, গজালিয়া ইউনিয়নে হাসপাতাল নির্মাণের দাবি করে গত বছরের ৩০ জুন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবর আবেদন করেছিলাম। ওই আবেদনে সুপারিশ করেছিলেন, বান্দরবান জেলা পরিষদের দুই সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও খুরশিদা ইসহাক। 

আবেদনটি জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেন। এরপর কী হলো? তার কোনো ফল এখনো দেখছি না। ২০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই।’

Dr Golam Mostafa 1

বাস্তবতা জানা গেল, আশা পাওয়া গেল

এই হাসপাতালের তথ্য নিতে গিয়ে জানা গেল আরো বিষ্ময়কর তথ্য। এই নামে একটি হাসপাতাল নাকি চালু আছে। সেটি ইউনিয়ন এলাকায় নয়। পৌরসভায়!

বিষয়টি স্পষ্ট হয় লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার কথায়। তিনি জানালেন, ‘গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেটির অবস্থান লামা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায়। এই কারণে গজালিয়া ইউনিয়নের বাসিন্দারা সেবা পাচ্ছেন না।’ তিনি দাবি করেন, ‘আমরা মাঝেমধ্যে মোবাইল টিম করে গজালিয়া বাজারে সেবা দেওয়ার চেষ্টা করি। তবে তা অপ্রতুল। ইউনিয়ন সদরে হাসপাতাল নির্মাণ জরুরি।’

এই স্বাস্থ্য কর্মকর্তার কথায় স্পষ্ট হলো, গজালিয়া স্বাস্থ্য কেন্দ্রটি ইউনিয়ন এলাকায় নেই। এটি পৌর এলাকায় স্থানান্তর করে নেওয়া হয়েছে। মূলত এই ধরনের কৌশল করা হয়, তখনই যখন ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মীরা দূরবর্তী এলাকায় গিয়ে সেবা দেওয়ার পরিবর্তে  উপজেলা সদরে থাকতে চান। লামা সদর এবং পৌরসভা যে অভিন্ন এলাকা।

Gozalia UP

বাস্তবতা কতোদূর?

এই কৌশলগত ফাঁদে পড়েই তথা স্বাস্থ্যকর্মীদের সুবিধা বিবেচনায় বঞ্চিত করা হচ্ছে গজালিয়া ইউনিয়নের মানুষদের। অথচ, পৌর এলাকায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির নাম গজালিয়া ইউনিয়নের নামে।

স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, গজালিয়ায় স্বাস্থ্য কেন্দ্র দরকার। যেটি ছিল, সেটি কেন পৌর এলাকায় স্থানান্তর করে নেওয়া হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করলেন না। আর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বললেন, ‘দ্রুত বিষয়টি স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন এবং গজালিয়া ইউনিয়নে স্বাস্থ্যসেবা বৃদ্ধির বিষয়ে পদেক্ষপ নেওয়া হবে।’

এতোদিন কেন এমন উদ্যোগ নেওয়া হলো না কিংবা গজালিয়া স্বাস্থ্য কেন্দ্র কেন পৌরসভার ১নং ওয়ার্ডে চলে গেল? –সেই বিষয়ে কর্তাদের কাছ কোনো তথ্যই পাওয়া গেল না। সেই তথ্য অনাগত ভবিষ্যতে আদৌ পাওয়া যাবে কি না? কিংবা গজালিয়া ইউনিয়ন একটি স্বাস্থ্যকেন্দ্র পাবে কি না? সেটাই দেখতে কতোকাল অপেক্ষা করতে হবে? –সেটা এখনই বলা মুশকিল।

পতাকানিউজ/এমজেসি

বিষয় :বান্দরবানলামাস্বাস্থ্যস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্যমন্ত্রী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Nanok Taposh নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি পেছালো
পরের লেখা Baligaon High School এসএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছে সেই ৯২ শিক্ষার্থী
Ad imageAd image
আরও পড়ুন
Bogura Juss

জুস তৈরিতে রাসায়নিক ব্যবহার, সুপারভাইজারের ১ বছরের সাজা

ঘুষ-দুনীতি নিয়ে সরগরম বান্দরবানের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর!

ঘুষ-দুর্নীতি নিয়ে সরগরম বান্দরবানের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর!

Home Minister Brief

অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Information Minister Swapan 1

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে : তথ্যমন্ত্রী

Nasir Tamima

ক্রিকেটার নাসির—তামিমার মামলার রায় ১০ জুন

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে?

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে?

tulip siddiq

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

Nusrat NCP

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

Bandarban Chatradal

বান্দরবানে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ও ফিরতি

ঈদযাত্রা – ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে : কোনদিন মিলবে কোন তারিখের

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?