গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার, ১২ আগস্ট দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেছেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। তিনজনের মৃত্যুর কথা শুনেছি।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
পতাকানিউজ/এআই

