চীন গাজার পুনর্গঠন ও মানবিক সংকট মোকাবিলায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর বেইজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন, চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে।
এদিকে মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, চিঠিতে আব্বাস পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখল কমাতে চীনের ‘গুরুত্বপূর্ণ ও ন্যায়সঙ্গত ভূমিকার’ প্রশংসা করেন।
চীনা বার্তা সংস্থা সিনহুয়ার ভাষ্য, ফিলিস্তিন ইস্যুতে একটি ‘সর্বসম্মত, ন্যায়সঙ্গত ও টেকসই’ সমাধানের লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়েছেন শি জিনপিং।
সূত্র: রয়টার্স

