পতাকা নিউজ
বুধবার ১৮ নভেম্বর ২০২৬
কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

১৪৭ পোশাক কারখানা বন্ধ

১৪৭ পোশাক কারখানা বন্ধ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: গুয়াংজুর ক্যান্টন ফেয়ার : যেন বাংলাদেশি বাণিজ্যের নতুন সম্ভার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

গুয়াংজুর ক্যান্টন ফেয়ার : যেন বাংলাদেশি বাণিজ্যের নতুন সম্ভার

পতাকা সারথি
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
গুয়াংজুর ক্যান্টন ফেয়ার
ধানক্ষেতে কীটনাশক ছিটানোর যন্ত্র এখন চীনের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। পেতে পারে বাংলাদেশেও। ছবি : সৌজন্যে প্রাপ্ত

গুয়াংজু। চীনের দক্ষিণাঞ্চলের বাণিজ্য নগরী। সেই গুয়াংজুর নাম বাংলাদেশে এখন খুব পরিচিত নাম। যেমন পরিচিত চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বিষয়টি। যদিও চীন থেকে বাংলাদেশ বেশি আমদানি করে। আর বাংলাদেশ চীন থেকে স্বল্প সংখ্যা পণ্য নিয়ে যায়। ফলে আমদানি-রপ্তানির আর্থিক ফাঁকার বড্ড বেশি।

তারপরও চীনের বাণিজ্য মেলা মানে বিশ্বের হাজারো ব্যবসায়ীর মিলন মেলা। সেই মেলায় বাংলাদেশের ব্যবসায়ীরা যোগ দেবেন না, এটা কি হয়?

গুয়াংজুর এই মেলা একাধিকবার ঘুরে দেখেছেন চীনের সঙ্গে নিয়মিত পণ্য আমদানিকারক চট্টগ্রামের ব্যবসায়ী আবদুর করিম। তিনি জানালেন অনুভূতি। বললেন, গুয়াংজুর বিশাল প্রদর্শনী কেন্দ্রের ভেতরে ঢুকলেই প্রথম যে অনুভূতি জাগে, সেটা হলো- মানুষ আর পণ্যের এক অদ্ভুত সমুদ্র। এক পাশে স্মার্ট মেশিন, অন্য পাশে অটোমেটেড প্রোডাকশন লাইন, আবার কয়েক কদম এগোলেই নতুন ডিজাইনের গার্মেন্টস এক্সেসরিজ, কাঁচামাল, হোম অ্যাপ্লায়েন্স, কৃষি যন্ত্রপাতি- যেন চোখের সামনে ‘ভবিষ্যত বাজার।’

এমন দৃশ্য শুধু আবদুল করিম দেখেন না। তার মতোই হাজারো ব্যবসায়ীর দেখা দৃশ্য এটি। চীনের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংজুতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রদর্শনী ক্যান্টন ফেয়ার বা চীন আমদানি ও রপ্তানি মেলায় প্রতিবছরের মতো এবারও এই মেলায় বিশ্বের শতাধিক দেশের ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় ছিল। এবারের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত দেশের নাম- বাংলাদেশ।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ থেকে শুরু করে নরসিংদী-বাংলাদেশের নানা শিল্পাঞ্চল থেকে কয়েক হাজার উদ্যোক্তা, আমদানিকারক ও ক্ষুদ্র ব্যবসায়ী এবার এই মেলায় অংশ নেন। তাদের কারও উদ্দেশ্য ছিল নতুন পণ্য খুঁজে বের করা, কারও লক্ষ্য ছিল সরাসরি কারখানার সঙ্গে যোগাযোগ, আবার কেউ এসেছেন উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে।

ব্যবসায়ীদের চোখে নতুন বাস্তবতা

ঢাকার পুরান এলাকা থেকে আসা একজন গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী মেলার ভেতরে দাঁড়িয়ে বলছিলেন, ‘আমরা এতদিন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে পণ্য কিনতাম। এখানে এসে সরাসরি কারখানার সঙ্গে কথা বলছি। দামে পার্থক্য এতটাই যে, আগের ব্যবসার হিসাবটাই বদলে যাবে।’

তার কথার ভেতরে শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বাংলাদেশের বাণিজ্যিক বাস্তবতার একটি বড় চিত্রও ফুটে ওঠে। কারণ বাংলাদেশের আমদানি-নির্ভর উৎপাদন খাতে মধ্যস্বত্বভোগী এবং লজিস্টিক খরচ দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ।

China Fair
চীনের এই বাণিজ্য মেলা এখন বাংলাদেশী অনেক ব্যবসায়ীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এবারের মেলায় বাংলাদেশের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন টেক্সটাইল মেশিনারি, অটোমেশন প্রযুক্তি, প্যাকেজিং সলিউশন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তিতে।

একজন তরুণ উদ্যোক্তা, যিনি মাত্র কয়েক বছর আগে অনলাইন ফ্যাশন ব্র্যান্ড শুরু করেছেন, তিনি বলছিলেন, ‘আমরা এখন আর শুধু কাপড় বিক্রি করি না, ব্র্যান্ড বানাতে চাই। সেই জায়গায় চীনের প্রযুক্তি আমাদের জন্য বড় সুযোগ।’

বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র

এই মেলা এখন শুধু একটি প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক সরবরাহ চেইনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। যেখানে একদিকে উন্নত দেশগুলো নতুন প্রযুক্তি খুঁজছে, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো খুঁজছে খরচ কমানোর কৌশল।

মেলার ভেতরে হাঁটতে হাঁটতে মনে হতে পারে, পৃথিবীর অর্থনীতি যেন এখানে এসে কয়েকদিনের জন্য এক ছাদের নিচে বসেছে। প্রতিটি স্টলের গল্পই আলাদা, কোনোটিতে নতুন উদ্ভাবনের গল্প, কোনটিতে টিকে থাকার লড়াই।

বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এই মেলা শুধু পণ্য কেনার জায়গা নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান জানার-বোঝার বড় সুযোগ। কারণ এখানে এসে তারা সরাসরি দেখেন, বিশ্বের বড় বড় কোম্পানি কীভাবে অটোমেশন, এআই এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

সুযোগ নাকি চ্যালেঞ্জ?

বাংলাদেশ দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এই খাতই দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস। কিন্তু বৈশ্বিক বাজার এখন দ্রুত পরিবর্তনশীল। ইউরোপ-আমেরিকার ক্রেতারা এখন শুধু কম দামের পণ্য নয়, বরং টেকসই ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা চায়।

China

এই বাস্তবতায় গুয়াংজুর এই মেলা বাংলাদেশের জন্য একটি সতর্ক সংকেতও বটে। কারণ প্রতিযোগী দেশগুলো ইতিমধ্যে স্মার্ট ফ্যাক্টরি, রোবোটিক্স এবং অটোমেটেড সাপ্লাই চেইনে অনেক দূর এগিয়ে গেছে।

একজন বাংলাদেশি রপ্তানিকারক নিজের অভিজ্ঞতার ভান্ডার খুলে বললেন, ‘আমরা যদি এখনই প্রযুক্তি না গ্রহণ করি, তাহলে আগামী ৫-১০ বছরে বড় বাজার হারানোর ঝুঁকি আছে।’

নতুন যোগাযোগের যুগ

এই মেলার সবচেয়ে বড় পরিবর্তন- ব্যবসায়িক সম্পর্ক এখন আর কাগজে সীমাবদ্ধ নেই। সরাসরি কারখানার সঙ্গে ভিডিও কনফারেন্স, লাইভ প্রোডাকশন ডেমো এবং অন-স্পট অর্ডার-এখানে সবই চলে। আবার ফ্যাক্টরি পরির্দশনের সুযোগও অবারিত পাওয়া যায়।

বাংলাদেশি উদ্যোক্তারা বলছেন, এই পরিবর্তন তাদের ব্যবসার ধরনই বদলে দিচ্ছে। আগে যেখানে একটি পণ্য আনতে মাসের পর মাস সময় লাগত, এখন সেখানে সরাসরি যোগাযোগে সময় অনেক কমে গেছে।

নতুন স্বপ্ন বুনন

মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীদের অনেকেই এখন বাংলাদেশে ফিরে নতুন ব্যবসার স্বপ্ন দেখছেন। কারো স্বপ্ন নতুন মেশিনারি আমদানি করে উৎপাদন বাড়ানো, কারোবা যৌথ উদ্যোগে ফ্যাক্টরি স্থাপন করতে।

Shandong Zhaoyuan Intelligent Technology Co

একজন নারী উদ্যোক্তা, যিনি ঢাকায় একটি ছোট ফ্যাশন হাউস পরিচালনা করেন, তিনি স্বপ্নের কথা বলছিলে এভাবে, ‘আমি এবার এমন কিছু ডিজাইন দেখেছি, যেগুলো বাংলাদেশি বাজারে খুব দ্রুত জনপ্রিয় হতে পারে। এখন আমার লক্ষ্য সেই ডিজাইনগুলো লোকাল প্রোডাকশনে আনা।’

নতুন বাস্তবতা 

বিশ্ব এখন দ্রুত বদলাচ্ছে। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা এই মেলার অভিজ্ঞতা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য বার্তা- শুধু বাজার ধরলেই হবে না, বাজারকে বুঝতে হবে, আর তার চেয়েও বেশি, বাজারের সঙ্গে বদলাতে হবে।

-পতাকানিউজ

বিষয় :চীনবাণিজ্য
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা মানুষের বসত এই পৃথিবী নামক গ্রহে। চাঁদের আড়াল থেকে পৃথিবী দেখে ফিরছে নভোযান
পরের লেখা ঔষধ নিয়ে থাইল্যান্ড পৌঁছতে চায় বাংলাদেশি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা। ইনসেপ্টোর ঔষধে দুই দেশের লাভ দেখছেন থাই রাষ্ট্রদূত
Ad imageAd image
আরও পড়ুন
পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ

পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ

রামিসা হত্যা-ধর্ষণ মামলা, সোহেলের মৃত্যুদণ্ড বহাল

রামিসা হত্যা-ধর্ষণ মামলা, সোহেলের মৃত্যুদণ্ড বহাল

৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রিডে যাত্রা শুরু রূপপুরের

৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রিডে যাত্রা শুরু রূপপুরের

শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সর্বশেষ
সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

‘আমার কোরআনের দুই পাখিকে আল্লাহ নিয়ে গেছেন’

‘আমার কোরআনের দুই পাখিকে আল্লাহ নিয়ে গেছেন’

Thana

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’

ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?