গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ভোটকেন্দ্রর মূল ফটক ।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল ৯টায় সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক শিশু আহত হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, আজ সকাল ৯টায় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল। এসময় দুর্বৃত্তরা হঠাৎ ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে থেকে ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছে। এসময় বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
পতাকানিউজ/আরবি

