গ্যাসের কথা ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘শিল্প-কারখানা বাদে এখন আর নতুন করে বাসাবাড়িতে গ্যাস দেয়া হবে না।’
বুধবার,৮ অক্টোবর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘পাইপ লাইনের মাধ্যমে আর বাসাবাড়িতে গ্যাস দেয়া হবে না। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা দিয়ে কোনোভাবেই গ্যাস দেয়া সম্ভব না। আমাদেরকে সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হতে হবে।’
পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

