ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। খবর জিও টিভির।
শুক্রবার, ১৬ জানুয়ারি মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা শহরের কোট মোমিন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। হতাহতরা সবাই একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা।
পুলিশের বরাতে জিও টিভি জানিয়েছে, সরগোধা শহরের কোট মোমিন এলাকায় ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকে মোট ২৩ জন যাত্রী ছিলেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা।
হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান।
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে ইমার্জেন্সি কল পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শরু করে দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী টিম।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে এবং নিয়ে আসার পর নিহত হন আরও ৭ জন। যে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।’
পতাকানিউজ/আরবি

