চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বাড়ি পাশের কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায়।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক জানান, ‘ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি নামের বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।’
পতাকানিউজ/জেসি/এএইচ

