চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে।
এছাড়া পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দ নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জের ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়েল উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনার ডিসি, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁর ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়েল উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ির ডিসি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লার ডিসি ও জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার, ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
পতাকানিউজ/আরবি

