চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড় এলাকায় অল্প বৃষ্টিতেই সড়ক ধসে পড়েছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান আছে এমন এলাকায় সড়কটি ধসের ঘটনা ঘটেছে। সড়ক ধসে পড়ার পর যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যারিকড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের চট্টগ্রাম মহানগরীর কিছুটা বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের মধ্যেই সড়ক ধসের ঘটনা ঘটে। প্রবর্তক মোড়ের আশপাশে এখন নালা সংস্কার কাজ চলছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে সেখানে বড় ধরনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান কাজের পাশেই সড়ক ধসে গেছে।
সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাশে নালার উন্নয়ন কাজ চলছে। তার উল্টোপাশের সড়কে সড়ক ধসে গেছে। যেভানে জলাবদ্ধতা নিসরন প্রকল্পের ভিত্তিফলক স্থাপিত হয়েছে, ঠিক সেখানেই। তবে ধসের কারণে যানবাহন কিংবা পথচারী আহত হওয়ার কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। ধসের খবর পেয়ে জলাবদ্ধতা প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদরা জানান, সড়ক ধসের পর ব্যস্ততম সড়কটির একপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। যানজট বাড়ছে। সাধারণ মানুষ ভোগান্তিও বাড়ছে। কারণ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান হওয়ায় এলাকায় জনবহুল। এখন দ্রুত সড়ক সংস্কার করে সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলেই সাধারণ মানুষ স্বস্ত্বি পাবে। #
-পতাকানিউজ।

