চট্টগ্রামের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা পূর্ব কাঠগড় এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ মোহাম্মদ নাসির (৪৩) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। আটক মোহাম্মদ নাসির মৃত আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর সকাল ৯টায় বিশেষ অভিযানে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
পতাকানিউজ/আরবি

