চট্টগ্রাম নগরীতে আজীম শরীফ-রওশন আরা ফাউন্ডেশনের সৌজন্যে ও নবীন মেলার ব্যবস্থাপনায় উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি, সোমবার। চলবে ১৩ জানুয়ারি, মঙ্গলবার পর্যন্ত।
নগরীর দিদার মার্কেট এলাকার সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে এ খেলা অনুষ্ঠিত হবে। এতে নিয়ম মেনে কোনোপ্রকার এন্ট্রি ফি জমা দেয়া ছাড়া খেলায় অংশগ্রহণ করা যাবে।
নিয়মাগুলো হলো :
১। চট্টগ্রাম জেলার যে কোন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
২. অংশগ্রহনকারী খেলোয়াড়দের এন্ট্রি জমা দিতে হবে না।
৩. বালক ‘ক’ বিভাগ একক ও দ্বৈত ২য় শ্রেণি থেকে ৭ম শ্রেণি ও ‘খ’ বিভাগ একক ও দ্বৈত ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি।
৪. বালিকা বিভাগ একক ও দ্বৈত ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি।
৫. কলেজ বিভাগ একক ও দ্বৈত।
৬. নাম ঘোষণার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন খেলোয়াড় উপস্থিত থাকতে ব্যর্থ হলে তার জন্য ১০ মিনিট অপেক্ষার পর ওয়াক ওভার ঘোষণা করা হবে।
৭. খেলোয়াড়দের অবশ্যই খেলোয়াড় সুলভ পোশাক পরিধান করতে হবে।
৮. আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত হিসেবে গণ্য হবে।
৯. খেলার ফিকচার অনুযায়ী খেলা পরিচালিত হবে তবে কোন অনিবার্য কারণে যদি কোন পরিবর্তন প্রয়োজন হয় তা পরিচালনা কমিটির সিদ্ধান্তে মীমাংসা করা হবে।
পতাকানিউজ

