ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার, ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্দরকিল্লা মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। শোভাযাত্রায় ঢল নামে নানা বয়সী মানুষের। বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে আনন্দে মেতে উঠে ভক্তরা। বিভিন্ন দেব-দেবীর সাজে সজ্জিত হয়ে মহাশোভাযাত্রায় অংশ নেয় শিশু-কিশোর থেকে তরুণ-তরুণীরা।
মহাশোভাযাত্রার আয়োজন নির্বিঘ্ন করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে ছিল পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান।
মহাশোভাযাত্রাটি আন্দরকিলা মোড় থেকে লালদীঘি, কোতোয়ালী, নিউমার্কেট, তুলসীধাম, ডিসি হিল, চেরাগী পাহাড় হয়ে জে এম সেন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এদিকে মহাশোভাযাত্রাকে ঘিরে আজ সকাল থেকেই আন্দরকিল্লা চত্বর লোকে লোকারণ্যে হয়ে উঠে। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ- সকল বয়সের মানুষের মিলনমেলায় পরিণত হয় শোভাযাত্রাটি। এছাড়া নগর ও বিভিন্ন উপজেলার মঠ-মন্দির, ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠান থেকে আগত পুরোহিত, ভক্ত ও নেতৃবৃন্দরা ব্যানার, ফেস্টুন, ট্রাক, লরি, পিকআপ এবং পায়ে হেঁটে অংশগ্রহণ করে মহাশোভাযাত্রায়। মহাশোভাযাত্রাকে ঘিরে আন্দরকিল্লা ব্যাংক এশিয়ার সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ।
মহাশোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক বাবুল ঘোষ বাবুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
শুরুতে গীতাপাঠ করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ। পরে নগরীর আন্দরকিল্লা মোড়ে মহাশোভাযাত্রার উদ্বোধন করেন বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
মহাশোভাযাত্রা উপ-কমিটির সদস্য সচিব শিমুল মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুপু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রাজীব ধর তমাল, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, নন্দনকানন রাধা মাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ, সহ-সভাপতি প্রকৌশলী আশুতোষ দাশ, শিবু প্রসাদ দত্ত, বিদ্যালাল শীল, হরিপদ দাশ, লায়ন শংকর সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস।

বক্তব্য রাখেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় অর্থ সম্পাদক রতন আচার্য্য, উপ-অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর দাশ সিধু, সাংগঠনিক সম্পাদক চন্দন মহাজন, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, সাংস্কৃতিক সম্পাদক কানুরাম দে, রানা মহাজন, বাবলু দেবনাথ, অরুপ দাশ রুবেল, সুকান্ত মজুমদার, রাজু দাশ প্রমুখ।
পতাকানিউজ/আরবি

