পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: চট্টগ্রামে জলাবদ্ধতা নাকি স্থায়ী ‘ওয়াটার পার্ক’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

চট্টগ্রামে জলাবদ্ধতা নাকি স্থায়ী ‘ওয়াটার পার্ক’

রম্যলেখা

এস এম রানা
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে জলাবদ্ধতা নাকি স্থায়ী ‘ওয়াটার পার্ক’
পতাকা গ্রাফিক্স

চট্টগ্রামের মানুষ আসলে খুব আবেগী। তারা শহর, পাহাড়, কর্ণফুলী ও হালদা নদী এবং বঙ্গোপসাগরকে ভালোবাসে। তবে সবচেয়ে বেশি ভালোবাসে -বৃষ্টিকে। কারণ বৃষ্টি সবসময়ই এই শহরের বাসিন্দাদের নতুন ‘আত্মপরিচয়’ দেয়। 

অনেক শহরে বৃষ্টি মানে রোমান্টিক গান, কফির কাপ আর বারান্দা কিংবা খোলা জানালা।

আর চট্টগ্রামে? এই শহরে বৃষ্টি মানে স্কুল কিংবা অফিসমুখী হওয়ার আগে পারিবারিক বৈঠক। আজ কোন সড়ক ধরে যাওয়া নিরাপদ? কোথায় হাঁটু? কোথায় কোমর? কোথায় বুক? আর কোথায় সরাসরি সাঁতার?

পাঠক, ভাবছেন জলাবদ্ধতা চট্টগ্রামের সমস্যা। আসলে বিষয়টি মোটেই তেমন না। -এটা এই শহরের বাসিন্দাদের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রণয়ের সম্পর্ক। প্রায় তিন দশকের প্রণয়। এই সম্পর্ক ছিন্ন করতে গত তিন দশকে পাঁচজন মেয়র এবং একজন সিডিএ’র চেয়ারম্যান নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। তাঁরা এসেই প্রতিশ্রুতি দিয়েছেন, প্রকল্প বাস্তবায়ন করেছেন। রাষ্ট্রীয় কোষাগার খালি করে অর্থ শ্রাদ্ধ করেছেন। কিন্তু জলাবদ্ধতার সঙ্গে মহানগরবাসীর সম্পর্ক ছিন্ন করতে পারেননি। তাই আজো সম্পর্ক টিকে আছে।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

কারণ নগরবাসীর সঙ্গে জলাবদ্ধতার প্রণয় চলছে। আচ্ছা, প্রেম-প্রণয় কী চাইলেও শেষ করা যায়?  শহর জলাবদ্ধতার পানি ছাড়া থাকতে পারে না। আবার জলাবদ্ধতাও শহর ছাড়া থাকতে চায় না।

২০১০ সালের দিকে এই মহানগরীর বাসিন্দাদের খুব রাগ হয়েছিল। সেবার নগরপিতা পদে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন আওয়ামী লীগ নেতা প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী। তিনি নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে জলাবদ্ধতাকে দূর করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু ঠিকঠাক মতো দূর করতে পারেননি। বাহ্, নাগরিকদের কি রাগ?

তারপর নাগরিক ভোটাররা মিলে জনাব চৌধুরীকে মেয়র পদ থেকেই সরিয়ে দিলেন? আচ্ছা, বলুন- এমন কাণ্ড কেউ করে? প্রেয়সী তাড়াতে ব্যর্থ হওয়ার দায়ে কি মেয়র পদ কেড়ে নিতে হয়?

Waterlog 1
পতাকা গ্রাফিক্স

প্রণয় ভাঙতে চাওয়া নাগরিকেরা এবার নতুন মেয়রকে দায়িত্ব দিলেন। এলেন বিএনপির এম মনজুর আলম।

নতুন মেয়র এসে বললেন, ‘জলাবদ্ধতা দূর করবো।’ পরিকল্পনা হলো, প্রকল্প হলো, কাজ হলো। মেয়র জলাবদ্ধতা তাড়ানোর নামে নানা প্রকল্প বাস্তবায়ন করে অর্থকড়ি কম শ্রাদ্ধ করেননি। অর্থ গেলেও মেয়র খুশি।

এবার জলাবদ্ধতার পানি একটু নার্ভাস। কিন্তু কিছুদিন পর ভর বর্ষায় পানি বুঝল -ভয় পাওয়ার কিছু নেই। শহর তাকে সরাতে চায় না, বরং তাকে আরও উন্নত পরিবেশ দিচ্ছে।

জল তো জলই। রাষ্ট্রীয় কোষাগারের অর্থও গেল জলে। মানে, জলের পেটে!

মনজুর আলমের কাণ্ড কারখানা দেখে চট্টগ্রামবাসী নতুন আশার ভেলা বাঁধলেন। আবারো আনলেন নতুন মেয়র। এবার আওয়ামী লীগের আ জ ম নাছির উদ্দীন এলেন দৃশ্যপটে।

নতুন মেয়র। নতুন উদ্যম। নতুন পরিকল্পনা। নতুন প্রতিশ্রুতি। শহর আবার আশাবাদী।

সব দেখে পানি আবারও হাসল। কিন্তু শেষ পর্যন্ত ‘জলে ভাসলেন’ নাছির।

এরপর এলেন আওয়ামী লীগের রেজাউল করিম।

এবার তো পানির অবস্থা আরো রমরমা। বহদ্দারহাট এলাকায় মেয়র সাহেবের বাসা ধুঁয়েমুছে পরিষ্কার করে দিল পানি। বাহ্, চমৎকার ব্যবস্থা বটে। যেন অটো পদ্ধতি।  

Waterlog 2
পতাকা গ্রাফিক্স

পানি গণতান্ত্রিক। সে বৈষম্যে বিশ্বাস করে না। ভিআইপি এলাকা বাদ দিলে তার ভাবমূর্তি নষ্ট হবে। তাই মেয়র সাহেবের বাড়ি ডুবিয়েছে। মূলত, পানি বলতে চাইল, ‘আমি বৈষম্য করি না। আমি গণতান্ত্রিক। আমি সবার জন্য সমান।’

পানির এমন পদোন্নতি দেখে ঈর্ষা হলো সিডিএ চেয়ারম্যানের। নগর কর্তৃপক্ষ চিন্তা করলো, ‘… তো দীর্ঘদিন মরুদ্যান। এবার বড়সড়ো একটা প্রকল্প নিই।’ দেশ পরিচালকের অনুমোদন নিয়ে একেবারে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলো।

খাল খনন, ড্রেন নির্মাণ, উন্নয়ন। বাহারি সব শব্দ শহরের বাতাসে ভাসতে লাগল। যা দেখে আবেগে ভেসে গেল পানি।

পানি ভাবল, ‘আমাকে এত গুরুত্ব! এত বাজেট! এত আলোচনা! আমি তো ভিআইপি।’

তারপর পানি দেখাল -চট্টগ্রামে এক ঘণ্টা বৃষ্টি মানেই পানি পুরো শহর কভার করতে পারে। এত দ্রুত সার্ভিস কুরিয়ার কোম্পানিও দেয় না। পানির ভাবখানা এমন যে মনে মনে বলে, ‘এই শহর আমাকে সরাতে চায় না, এরা আপগ্রেড করছে।’

আগে বৃষ্টি হলে পানি হাঁটু পর্যন্ত উঠত। এখন বুক পর্যন্ত ওঠে। মাঝে মাঝে মাথাও ছাড়িয়ে যায়। এটা কি উন্নয়ন নয়?

চট্টগ্রামে সবচেয়ে নিশ্চিত ক্যারিয়ার গ্রোথ যদি কারও হয় -সেটা পানির। এই শহরের মানুষ ঠিকমতো চাকরি পায় না, পদোন্নতি পায় না, কিন্তু পানির পদোন্নতি ঠিকঠাক। 

এরপর আদালতের নির্দেশে নতুন নগর পিতা হলেন ডা. শাহাদাত হোসেন। বললেন, ‘জলাবদ্ধতা দূর হবে।’

পানি আবার মনোযোগ দিয়ে শুনল। সে খুব ভদ্র। সব মেয়রের কথা মন দিয়ে শোনে। তারপর পানি আবার চুপচাপ বসে আছে। সে জানে- ইতিহাস পুনরাবৃত্তি পছন্দ করে। এখন চট্টগ্রামের জীবনধারা বদলে গেছে। মা সন্তানকে স্কুলে পাঠানোর আগে জিজ্ঞেস করেন,
‘ছাতা নিয়েছো?’ সন্তান বলে, ‘না মা, লাইফ জ্যাকেট দাও।’

রিকশা এখন শুধু বাহন না -অ্যাডভেঞ্চার স্পোর্টস।
রাস্তা পার হওয়া মানে রিস্ক ম্যানেজমেন্ট।
আর ড্রেন মানে – লুকায়িত ইতিহাস।

Waterlog 3 1
পতাকা গ্রাফিক্স

ফলে এখন বর্ষায় চট্টগ্রামের শিক্ষার্থীরা খুব বাস্তবমুখী শিক্ষা পায়।
ফিজিক্স: ভাসমানতা
জিওগ্রাফি: খাল ছিল কোথায়?
লাইফ স্কিল: ড্রেন এড়িয়ে চলা

ওহ, হ্যা। আরেকটি বিষয়। এই শহরের মানুষ বৃষ্টি দেখলে কবিতা লেখে না। তারা ফোন চার্জ দেয়। কারণ পানি এলে বিদ্যুৎ যায় -কিন্তু পানি যায় না।

চট্টগ্রামে সবচেয়ে স্থায়ী জিনিস হলো -অনিশ্চয়তা নয়, বরং নিশ্চয়তা। বৃষ্টি হলে পানি আসবেই। এটা এমন এক নির্ভরযোগ্য সিস্টেম, যা অব্যর্থ।

Water
জলাবদ্ধতায় এভাবে দুর্ভোগ চলে চট্টগ্রামবাসীর। ছবি : সংগৃহীত

অনেকে বলে – জলাবদ্ধতা সমস্যা কেন সমাধান হয় না? আসলে আমরা ভুলভাবে ভাবছি। সমস্যা সমাধান হয়নি -এই ধারণাই ভুল। জলাবদ্ধতা এত বছর ধরে টিকে আছে -এটাও তো এক ধরনের সফলতা!

জলাবদ্ধতা সমস্যা তিন দশক ধরে টিকে আছে -এটা কি চাট্টিখানি কথা?

সববুঝে নির্বাক নগরবাসী হাসে। কারণ না হাসলে কাঁদতে হবে। আর কাঁদলেও পানি বাড়বে। মহানগরীতে নাকি ৬০-৭০ লাখ মানুষের বসতি। এক সঙ্গে যদি প্রায় দেড় কোটি চোখের পানি নগরীর নালায় পড়ে? তাহলে ভাবুন, কি পরিমাণ পানি প্রবাহিত হতে পারে এই ‘ওয়াটার পার্কে’। তাই অন্তত -হাসা নিরাপদ।

তারা হাসতে হাসতে বলে, ‘আহারে… এই শহরটা কত সুন্দর।’ তারপর আকাশে মেঘ দেখে। এরপর চুপি চুপি বলে, ‘… আবার আসছে।’

-পতাকানিউজ

বিষয় :চট্টগ্রামচট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষজলাবদ্ধতা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Water Ctg পানিতে ভাসছে চট্টগ্রাম, সমালোচনার ঝড়—ক্ষোভ
পরের লেখা নিশ্চয়ই আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু “নিশ্চয়ই আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু”
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?