চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত জশনে জুলুসের র্যালিতে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেক। শনিবার, ৬ সেপ্টেম্বর বেলা ১২টায় মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটিয়া উপজেলার বাসিন্দা মো. আইয়ুব আলী (৪৫) ও নগরীর কালামিয়া বাজারের বাসিন্দা মো. টিপুর ছেলে মো. সাইফুল (১৩)।
আহতরা চমেক হাসপাতালে চিসিৎসাধীন। তারা হলেন- মো. সেকান্দর (৫৫), মো. আবির (১১), কামাল উদ্দিন (৪৫), মো. সাজু (৩০), জুনায়েদ (২০), সাদ (২৬)। এছাড়া অজ্ঞাত আরও পাঁচজন অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বিষয় নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
নিহত আইয়ুব আলীর শ্যালক মো. আজাদ জানান, আজ সকালে জুলুসে অংশ নিতে পটিয়া থেকে শহরে আসেন। অতিরিক্ত গরমের তাপ ও মানুষের ভিড় সইতে না পেরে মাথা ঘুরে পড়ে যান। এরপর আশপাশের মানুষের পদদলিত হন। একপর্যায়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে কিশোর মো. সাইফুলের বড় বোন জানান, সকাল ১০ টায় বন্ধুবান্ধবের সাথে জুলুসে এসেছিল। পরে জানতে পারি সে হাসপাতালে ভর্তি। এরপর আমরা হাসপাতালে এসে জানতে পারি সে পদদলিত হয়ে মারা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘গরম সহ্য করতে না পেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এসময় অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুইজন মারা গেছে।’
পতাকানিউজ/এএস/এএইচ

