চট্টগ্রাম বাড়ছে ডেঙ্গু রোগী। নতুন বছরের শুরুতে মহানগরীতে বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন। এর মধ্যে নগরীতে ১১ জন ও উপজেলায় ৮ জন।
এদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে মহানগরে ৭৫ জন ও ১৫ উপজেলায় আর এর মধ্যে মারা গেছে ১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ জন। আক্রান্তদের তিনজনই পুরুষ। তবে এদিন কারো মৃত্যু হয়নি।
শনিবার, ১৮ এপ্রিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত মোট ১২৯ জনের মধ্যে চলতি মাসে (১৮ এপ্রিল পর্যন্ত) ১৯ জন, মার্চে আক্রান্ত ২০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন ও জানুয়ারিতে আক্রান্ত ৬৮ জন। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে ১ জন পুরুষের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনের তথ্য মতে, ১৫ উপজেলায় আক্রান্ত ৫৪ জনের মধ্যে সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ২ জন, আনোয়ারায় ৬ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১ জন, রাঙ্গুনিয়ায় ২ জন, রাউজানে ৩ জন, ফটিকছড়িতে ১ জন, হাটহাজারীতে ২ জন, সীতাকুণ্ডে ১৬ জন, মিরসরাইয়ে ৪ জন, কর্ণফুলীতে ২ জন এবং সন্দ্বীপ উপজেলায় ১ জন। তবে লোহাগাড়ায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।
পতাকানিউজ/আরবি

