চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোমবাতি ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ঘটনা ঘটে।।
আহতরা হলেন—শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। তাদের মধ্যে গুরুতর আহত দুজন হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুন্নী জোটের মোমবাতি সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাসানুল হক জানান, সংঘর্ষের ঘটনা কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ঘটেছে। এতে কেন্দ্রে কোন প্রভাব পড়েনি। ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
পতাকানিউজ/আরবি

