নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে নারীসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রাম। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি মাদক স্পটে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মোছা. ঝর্ণা আক্তার (৩৪) ও মো. কামরুল (৪০)।

৯ এপিবিএন সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ১৪০ গ্রাম গাঁজা এবং নগদ ৭ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ৯ এপিবিএন।
পতাকানিউজ/এমএম

