চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার, ২৪ ডিসেম্বর দুপুর ২টায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার শামিমা আক্তার সাথী মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, সন্ত্রাস দমন আইনে ইউপি সদস্য শামিমা আক্তার সাথীকে গ্রেপ্তার করা হয়। তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এসইউএস/আরবি

