চট্টগ্রামের নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার, ৭ নভেম্বর রাত পৌনে ১০টায় হালিশহর থানার মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকবর একই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে। প্রাথমিকভাবে শত্রুতার জেরে এ খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পতাকানিউজ/এএস/আরবি

