চট্টগ্রামে জীবনের প্রথমবারের মত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল ১১টার পর চট্টগ্রাম নগরীল আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। তার সঙ্গে ভোট দিতে আসেন সাবেক ক্রিকেটার তামিমের বড় ভাই নাফিস ইকবাল।
ভোট শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘জীবনে প্রথম ভোট ভাই, এক্সাইটেড। ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে তিনি ভোটকেন্দ্রে আসেন। ভোট দেয়া শেষে সেনাবাহিনীর সদস্যরা পুনরায় তাকে দ্রুত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন ভোটার ১২১টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
পতাকানিউজ/আরবি

