চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্স নামক একটি বিপণী বিতানে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
শনিবার, ১১ এপ্রিল সকাল পৌনে ১০টায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত ও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায় বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয় ও দোকানদারদের ধারণা, দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ওই বিপণী বিতানে ৬০০ এর অধিক দোকান রয়েছে।
পতাকানিউজ/আরবি

