চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি রাতে ক্যামেরা দুটি খুলে নিয়ে যায় কে বা কারা।
এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রায় প্রতিনিধি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে মঙ্গলবার গভীর রাতে কে বা কারা দুটি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাটি শুনেছি। ওই কেন্দ্রে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনা হবে। ’
পতাকানিউজ

