চট্টগ্রাম মহানগরীর একটি মসজিদ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ১৫ আগস্ট দুপুরে ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকার চট্টেশ্বরী গায়েবি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানান, ধারণা করছি পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পতাকানিউজ/আরবি

