চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নগরীর ৪৫ জন এবং উপজেলার বাসিন্দা ৬ জন।
শুক্রবার, ২৬ চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের হামের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট ১১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। বৃহস্পতিবার, ২৫ জুন ঢাকায় পরীক্ষার জন্য ৭ জন শিশুর নমুনা পাঠানো হয়েছে।
এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৪৭৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ২১৩ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬২ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩০২ শিশুর।
এ পর্যন্ত ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৭০৩ শিশুর।
পতাকানিউজ/আরবি

