চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সবাই মহানগর এলাকার। তবে জেলার ১৫টি উপজেলায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১৫ জন হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।
এতে আরও বলা হয়, চট্টগ্রামে এ পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ৮৪ জনের সবাই মহানগর এলাকারি বাসিন্দা।
এদিকে আজ নতুন করে ৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে মোট পাঠানো নমুনার সংখ্যা ৪১৩টি। এছাড়া হাসপাতালে চিকিৎসা শেষে ২০ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এ পর্যন্ত জেলায় সর্বমোট ৩৭ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২৬ জন মহানগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পতাকানিউজ/আরবি

