ভারতের খাজা সৈয়দ নিযাম উদ্দিন মেহবুবে এলাহী দরবারের পীর, আওলাদে রাসুল (সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হযরত সৈয়দ গোলাম নিযাম নিযামী (মাজিআ) আগামীকাল ২০ অক্টোবর বাংলাদেশ আসছেন। ঢাকায় চারদিনের সফর শেষে ২৪ অক্টোবর, শুক্রবার চট্টগ্রাম আসবেন তিনি। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাগমন করবেন পীর সৈয়দ গোলাম নিযাম নিযামী (মাজিআ)।
শুক্রবার বাকলিয়া থানাধীন শাহ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি ও বিশেষ মুনাজাত পরিচালনা করবেন তিনি। এরপর আসরের নামাজ ও যিয়ারত আদায় করবেন শহর কুতুব হযরত শাহ আমানত (রাহ) মাজার শরীফে। রাতে উত্তর আগ্রাবাদ মুহুরি পাড়ার দরবারে ফাহিমিয়া নেযামিয়া চিশতিয়ায় মাহফিলে যোগদান করবেন এবং এশার নামাজে ইমামতি করবেন।
এরপর ২৫ ও ২৬ অক্টোবর দক্ষিণ শুকছড়ি চিশতিয়া দরবারে ওরস মাহফিলে যোগাদান করবেন এবং ২৭ অক্টোবর মাইজভান্ডার দরবার শরীফে যোহরের নামাজ আদায় এবং যিয়ারত করবেন। আগ্রহী ধর্মপ্রাণ মুসলমানদের কর্মসূচি সমূহে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পতাকানিউজ/কেএস

