চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
রবিবার, ২৮ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর খন্দকারের ছেলে তারেক আকবর খন্দকার।
এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করেন।
এদিকে চট্টগ্রাম-৬ আসন ছাড়াও চট্টগ্রাম-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
পতাকানিউজ/আরবি

