খাগড়াছড়ি সদরে পর্যটকের চলন্ত মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার, ৬ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টায় জেলা সদরের জিরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি শহর থেকে বের হওয়ার পর জিরোমাইল এলাকায় আর ওয়ান ফাইভ মডেলের একটি চলন্ত মোটরসাইকেলে হঠাৎ আগুন ধরে যায়। এসময় আরোহী রাস্তার পাশে গাড়ি রেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. জাকির।
খাগড়াছড়ি সদর থানার আব্দুল বাতেন মৃধা বলেন, ‘সাজেক ভ্রমণ শেষে দুপুরে কয়েকটি মোটরসাইকেল জিরোমাইলের দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলে আগুন লাগে বলে খবর আসে। তবে বিস্তারিত কিছু জানি না।’
পতাকানিউজ/এনএম/আরবি

