কক্সবাজার চাঁদা না দেয়ায় গণেশ পাল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রবিবার, ৮ মার্চ ভোররাত সাড়ে ৪টায় সদর উপজেলার পিএমখালী এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-জিসান ও বাদশা।
এর আগে শনিবার, ৭ মার্চ দুপুর দেড়টায় শহরের পল্লাইন্যা কাটা এলাকায় গনেশ পালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
নিহত গণেশ পাল (৪০) একই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণেশ নিজ বাড়ির ড্রেন নির্মাণ কাজ করছিলেন। এসময় একই এলাকার মো. জিসান নামে এক সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গনেশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও ৪ জন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহতাবস্থায় গনেশকে পরিবার ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ওসি ছমি উদ্দিন বলেন, ‘জিসানের কথিত প্রেমিকা ও তার ভগ্নিপতিকে প্রথমে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে পিএমখালী এলাকায় অভিযান চালিয়ে জিসান ও বাদশাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
তিনি জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় গণেশ পালকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পতাকানিউজ/আরবি

