কক্সবাজার দাবি করা চাঁদা না দেয়ায় গণেশ পাল নামে এক যুবককে ছুরিঘাকাতে হত্যা করা হয়েছে।
শনিবার, ৭ মার্চ দুপুর দেড়টায় শহরের পল্লাইন্যা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গণেশ পাল (৪০) একই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণেশ নিজ বাড়ির ড্রেন নির্মাণ কাজ করছিলেন। এসময় একই এলাকার মো. জিসান নামে এক সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গনেশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও ৪ জন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহতাবস্থায় গনেশকে পরিবার ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পতাকানিউজ/এনএ/আরবি

