পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: চাঁদের আড়াল থেকে পৃথিবী দেখে ফিরছে নভোযান
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

চাঁদের আড়াল থেকে পৃথিবী দেখে ফিরছে নভোযান

পতাকা সারথি
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
মানুষের বসত এই পৃথিবী নামক গ্রহে।
চাঁদের চারপাশে ঘোরার সময় পৃথিবীকে এভাবে দেখলো নভোচারীরা। - ছবি : নাসা

চাঁদ। পৃথিবী থেকে লাখো কিলোমিটার দূরে। সেই চাঁদের আড়াল থেকে পৃথিবী দেখতে কেমন? দেখার স্বাদ জাগলো বিজ্ঞানীদের মনে। তাইতে মানুষ পাড়ি দিলো চাঁদের কাছে। ঘুরলো চাঁদের চার পাশে। পৃথিবী নামক গ্রহটাকে দেখলো চাঁদের আড়ালে গিয়ে। এতো হাজার মাইল দূর থেকে পৃথিবী আসলে দেখতে কেমন? এতো ছোট্ট পৃথিবী নামক গ্রহে বসে মানুষ পৃথিবীতে কতো যুদ্ধ বিগ্রহই না করছে। আর তার চেয়ে লাখ মাইল দূরে চাঁদের দেশে কিংবা মঙ্গল গ্রহে কতোই না শান্তি!

সেই চাঁদ ঘুরে চার নভোচারী ফিরছে পৃথিবীর বুকে। সঙ্গে আনছে পৃথিবীর বাসিন্দাদের জন্য বড় সব সুখবর। চাঁদের কাছাকাছি থেকে পৃথিবী দেখতে কেমন? চাঁদকে কেমন দেখায়? পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ৪০ মিনিটের পথই পাড়ি দিতেই বা কেমন গেছে নভোচারীদের অবস্থা? সবই আরো সচিস্তারে জানা যাবে যখন ফিরবেন নভোচারীর দল।

অর্ধশতাব্দীর বেশি সময় পর মানবজাতির চন্দ্রযাত্রায় নতুন অধ্যায় রচনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা’র ঐতিহাসিক আর্টেমিস ২ মিশন। চাঁদের চারপাশ ঘুরে এখন পৃথিবীতে ফেরার পথে রয়েছে চার নভোচারী বহনকারী ওরিয়ন মহাকাশযান। আন্তর্জাতিক গণমাধ্যমে ১০ এপ্রিল প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশন ইতোমধ্যে মানব মহাকাশ অনুসন্ধানে নতুন মাইলফলক স্থাপন করেছে।

৫০ বছরের অপেক্ষার অবসান

১৯৭২ সালে অ্যাপোলো যুগ শেষ হওয়ার পর এই প্রথম মানুষবাহী কোনো মহাকাশযান চাঁদের কাছাকাছি গিয়ে ঘুরে এসেছে। আর্টেমিস ২ মিশনে অংশ নিয়েছেন চার নভোচারী—রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। চাঁদের দূর প্রান্ত ঘুরে তারা এখন পৃথিবীর দিকে ফিরছেন।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

মিশন চলাকালে নভোচারীরা পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ২ লাখ ৫২ হাজার মাইল দূরত্বে পৌঁছান-যা মানব ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দূরে মানুষের ভ্রমণের রেকর্ড।

চাঁদের আড়াল থেকে পৃথিবী দেখতে কেমন?

মিশনের সবচেয়ে আলোচিত দিক হলো-চাঁদের কাছ থেকে তোলা পৃথিবীর নতুন ছবি। মহাকাশযান থেকে তোলা ছবিতে দেখা যায়, চাঁদের রুক্ষ পৃষ্ঠের ওপর দিয়ে ধীরে ধীরে ‘উদিত’ হচ্ছে নীল পৃথিবী-যাকে নতুন প্রজন্মের ‘আর্থরাইজ’ বলা হচ্ছে।

নাসা জানিয়েছে, ছবিগুলো ৬ এপ্রিল চাঁদের দূর প্রান্ত দিয়ে উড়ে যাওয়ার সময় তোলা হয়। ছবিতে পৃথিবীর আলোকিত অংশে সাদা মেঘের ঘূর্ণি দেখা যায়, আর অন্ধকার অংশে রাতের ছায়া স্পষ্ট।

বিজ্ঞানীরা বলছেন, এই ছবি শুধু নান্দনিক নয়-এগুলো চাঁদের ভূতাত্ত্বিক গঠন, আলো-ছায়ার পরিবর্তন এবং মহাকাশ পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

Nasa Moon and earth
চাঁদের পৃষ্ঠ আর দূরে ‍পৃথিবী। বিরল দৃশ্য। দেখেছেন চার নভোচারী। ছবি পাঠিয়েছেন পৃথিবীর মানুষদের জন্য। -ছবি : নাসা

মহাকাশে বিরল দৃশ্যের সাক্ষী

এই অভিযানে নভোচারীরা একাধিক বিরল দৃশ্য প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে রয়েছে মহাকাশ থেকে দেখা পূর্ণ সূর্যগ্রহণ এবং চাঁদের অন্ধকার পাশে উল্কাপিণ্ডের আঘাতের ঝলক। বিজ্ঞানীদের মতে, চাঁদের বায়ুমণ্ডল না থাকায় সেখানে নিয়মিত উল্কাপিণ্ড আঘাত হানে-যা ভবিষ্যতের চন্দ্রঘাঁটির জন্য গুরুত্বপূর্ণ তথ্য।

একই সঙ্গে তারা চাঁদের পৃষ্ঠের গর্ত, লাভা প্রবাহ এবং ভাঙা ভূখণ্ডের হাজার হাজার ছবি তুলেছেন। এসব তথ্য ভবিষ্যতের চন্দ্র অবতরণ মিশনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন অভিজ্ঞতা

পৃথিবীতে ফেরার আগে নভোচারীরা তাদের অভিজ্ঞতাকে ‘অবিশ্বাস্য ও আবেগঘন’ বলে বর্ণনা করেছেন। মহাকাশ থেকে পৃথিবীকে ছোট একটি নীল গোলকের মতো দেখা তাদের কাছে গভীর উপলব্ধির মুহূর্ত তৈরি করেছে।

Nasa 1
পৃথবী ঘুমায় ওই। চাঁদের কাছাকাছি ঘুরছে মানুষ। লাখ কিলোমিটার দূর থেকে দেখছে পৃথিবী ঘুম! ছবি : নাসা

বিজ্ঞানীদের মতে, এই ধরনের ছবি ও অভিজ্ঞতা মানুষের মধ্যে মহাকাশ অনুসন্ধানের প্রতি নতুন আগ্রহ তৈরি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করছে।

এবার পৃথিবীতে অবতরণের পালা

সবকিছু ঠিক থাকলে আজই প্রশান্ত মহাসাগরে মহাকাশযানটির অবতরণ হওয়ার কথা রয়েছে। পুনঃপ্রবেশের সময় তাপঢাল ও গতির চাপ সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ধাপ সফলভাবে সম্পন্ন হলেই শেষ হবে প্রায় ১০ দিনের ঐতিহাসিক এই যাত্রা।

সামনে আরও বড় পরিকল্পনা

নাসা জানিয়েছে, আর্টেমিস ২ মিশনের সফলতা ভবিষ্যতে মানুষের চাঁদে অবতরণ এবং দক্ষিণ মেরু অঞ্চলে স্থায়ী ঘাঁটি তৈরির পথ খুলে দেবে। আর্টেমিস ৩ মিশনে মানুষকে আবার চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে  চাঁদে দীর্ঘমেয়াদি ঘাঁটি গড়ার মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল অভিযানের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানিয়েছে নাসা।

Nasa 1 1
চার নভোচারী গিয়েছেন চাঁদের কাছাকাছি। আজ ফিরছেন পৃথিবীর বুকে। -ছবি : নাসা

নাসা চাঁদ জয় করতে চায়। চায় মঙ্গল জয় করতে। সেখানে ঘাঁটি তৈরি করতে চায়। সেই ঘাঁটিতে বসে চালাতে চায় গবেষণা। যেসব গবেষণায় ধীরে ধীরে প্রকাশ পাবে পৃথিবীর অজানা বহু অধ্যায়। চাঁদ, মঙ্গল কিংবা ভূ-মন্ডলে হাজারো নক্ষত্ররাজি সম্পর্কে মানুষ খুব কমই জানে। সেই জানার পরিধি বাড়াতে বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতার জন্য ভবিষ্যতে আরো গবেষণা দরকার। যা করতে নাসা সবসময়ই জাগ্রত।

তথ্য সূত্র : নাসা

-পতাকানিউজ

বিষয় :চাঁদনাসা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Asian Development Bank মধ্যপ্রাচ্যে যুদ্ধে এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে : এডিবি
পরের লেখা গুয়াংজুর ক্যান্টন ফেয়ার গুয়াংজুর ক্যান্টন ফেয়ার : যেন বাংলাদেশি বাণিজ্যের নতুন সম্ভার
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?