দুপুর গড়িয়ে তখন বিকেল, অস্তমিত সূর্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন একদিকে ট্রেনের ঝকঝক শব্দ অন্যদিকে চাকসু নির্বাচনে প্রার্থীদের ভিড়। আজ রাত ১২ টায় শেষ হবে প্রচারণা। আর তাই প্রার্থীরা ছুটছেন শেষ মুহূর্তে নিজের ব্যালট নাম্বার মনে করিয়ে দিতে।
একপাশে চলছে কাওয়ালী গান, অন্যপাশে আরেকজন চার্লি চ্যাপলিনের অবয়ব নিয়ে খুজছেন নিজের ব্যালটে।

