৫০ জন বিদেশীসহ সবুজ চায়ের দেশ মৌলভীবাজারে কমলগঞ্জের শমশেরনগরে ৭৫০ জন দৌড়বিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন।
শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে আন্তর্জাতিক মানের দ্বিতীয় ছুটি আলট্রা ম্যারাথন শমশেরনগর চা বাগান মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয়ে চা বাগান এলাকার আকা বাঁকা পথ ঘুরে আবার চা বাগান ফুটবল মাঠে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, ছুটি আলট্রা ম্যারাথন এটা আমাদের দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আলট্রা ম্যারাথনে অংশগ্রহণ কারী সিলেটের ব্যবসায়ী সিরাজ আহমেদ বলে দেহ মনের সুস্থতার জন্য দৌড়। তবে শমশেরনগর ভ্যানু অসাধারণ। এর প্রাকৃতিক পরিবেশে দৌড়ানোর মজাই আলাদা।
আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা বাগানের উঁচুনিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠেই দৌড় শেষ করেন।
শমশেরনগর রানার্স কমিউনিটির অন্যতম আহমেদুর রহমান খোকন জানান, এবার ১০ কিলোমিটার দৌড়ে পুরুষদের মাঝে চা শ্রমিক সন্তান শুভ্র প্রথম হয়েছে। ১০ কিলোমিটার দৌড়ে মেয়েদের মধ্যে সুসান লিজানো প্রথম হয়েছে।

২৫ কিলোমিটার দৌড়ে মনিরুল ইসলাম ও মেয়েদের মধ্যে পারুল দাস প্রথম হয়েছে। আর ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছে মঈনুল ইসলাম। ৫০ বছরের উর্ধ্বে ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন মনিরুল ইসলাম।
পতাকানিউজ/এমআরএম/কেএস

