মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবি করার ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে মঈনের ৬ সহযোগীকেও।
সোমবার, ১৩ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
র্যাব জানায়, নড়াইলের কালিয়া থানা এলাকা থেকে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে মঈনের ৬ সহযোগী গ্রেপ্তার করা হয়।
গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে চাঁদাবাজির মামলা করেন।
এর আগে গত শুক্রবার সকাল ৯টায় ডা. কামরুল ইলসামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে আসার পর তোলপাড় সৃষ্টি হয়।
এদিন রাতেই চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ সময় তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
পতাকানিউজ/আরবি

