পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার

মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

পতাকা সারথি
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার
এএসআই অতনু বণিক। ছবি : সংগৃহীত

চুনারুঘাট থানার এক এএসআইয়ের ঘুষসংক্রান্ত ভিডিও নিয়ে আলোচনা থামার আগেই একই থানার আরেক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই অতনু বণিককে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চুনারুঘাট থানার এএসআই অতনু বণিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এএসআই অতনু বণিক এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নিচ্ছেন। টাকা চাওয়া ও হস্তান্তরের দৃশ্যও ভিডিওতে রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে টাকা চাওয়ার বিষয়ে কথোপকথন রয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে।

তবে ভিডিওটির উৎস, ধারণের সময় এবং পুরো ঘটনার প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করা যায়নি।

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এএসআই অতনু বণিক থানায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। বিভিন্ন বিষয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, এর আগেও একটি মামলার তদন্তে গিয়ে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছিল অতনু বণিকের বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে ওই অভিযোগের পর কী ধরনের তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে এএসআই অতনু বণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে, অতনু বণিকের বিরুদ্ধে ভিডিওটি প্রকাশ্যে আসার ঠিক একদিন আগে চুনারুঘাট থানার আরেক এএসআই ইলিয়াস হোসেনের ঘুষসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে এএসআই ইলিয়াস হোসেনকেও পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।

Mahi Add for Potaka

একই থানার দুই এএসআইকে ঘিরে পরপর ঘুষসংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসায় থানার অভ্যন্তরীণ তদারকি ও জবাবদিহি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, একই ধরনের অভিযোগ পরপর সামনে আসায় বিষয়টি ব্যক্তিগত অনিয়মের পাশাপাশি থানার নজরদারি ব্যবস্থার দিক থেকেও খতিয়ে দেখা প্রয়োজন।

এলাকাবাসীর দাবি, এএসআই অতনু বণিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক। পাশাপাশি তার বিরুদ্ধে আগে ওঠা শ্লীলতাহানির অভিযোগের বিষয়টিও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘অতনু বণিককে ইতোমধ্যে থানা থেকে ছাড়পত্র দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

পতাকানিউজ/এসসি/এমএম

বিষয় :চুনারুঘাটপ্রত্যাহার
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা CMP Commissioner মাদক-কিশোর গ্যাং দমনে সিএমপি কমিশনারের নির্দেশ
পরের লেখা টিকটকে এক ক্লিকে কেনাকাটা টিকটকে এক ক্লিকে ‘কেনাকাটা’
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?