পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অসুস্থ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অসুস্থ

হাসপাতালে নেওয়ার পরামর্শ

পতাকা সারথি
মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অসুস্থ
চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি বুকে ব্যথা অনুভব করছেন। এ কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যেতে চান তিনি। তবে তাকে পরীক্ষা করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের একজন চিকিৎসক জানিয়েছেন, তার পালস ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। পরে আরেক চিকিৎসক তার রক্তচাপ বেশি পাওয়ার কথা জানিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা একটার দিকে চুয়েটের উপাচার্য ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের অসুস্থতার কথা জানান অধ্যাপক শেখ শরীফুল আলম।

গতকাল সোমবার দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভবনটিতে অবরুদ্ধ রয়েছেন তিনি। এ সময় শিক্ষার্থীরা ভবনের ফটকে তালা দেওয়ার পাশাপাশি পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে উপাচার্যসহ অন্তত ১১ জন ভবনের ভেতরে আটকা পড়েন।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কয়েকজন সাংবাদিক উপাচার্য ভবনে প্রবেশ করেন। পরে তারা উপাচার্যের সঙ্গে কথা বলেন। এ সময় নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, আমার বুকের লেফট সাইডে ব্যথা করছে। আমি ডাক্তার দেখাতে চাই, হসপিটালাইজড হতে চাই।

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা
দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

উপাচার্যের অসুস্থতার খবর পেয়ে বেলা দেড়টার দিকে তার দফতরে যান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. শাহাবুদ্দিন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের বলেন, উপাচার্যের পালস ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে এবং তিনি ভালো আছেন।

উপাচার্যকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে কি না, জানতে চাইলে শাহাবুদ্দিন বলেন, উপাচার্য মূলত তার পালস ও রক্তচাপ পরীক্ষা করতে বলেছিলেন। পরীক্ষায় রক্তচাপ পাওয়া গেছে ১২০/৮০।

তিনি আরও বলেন, উপাচার্য নিয়মিত কোনও ওষুধ খান না, তবে মাঝেমধ্যে রক্তচাপের ওষুধ খান। রক্তচাপ বেড়ে গেলে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। উপাচার্য তাকে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে কিছু বলেননি বলেও জানান এই চিকিৎসক। তার ভাষ্য, উপাচার্য শুধু অবরুদ্ধ অবস্থায় অস্বস্তি বোধ করার কথা জানিয়েছেন।

Mahi Add for Potaka

পরে বেলা দুইটার দিকে উপাচার্যকে দেখতে যান রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা টিপুল কান্তি দে। তিনি বলেন, উপাচার্যের রক্তচাপ ১৫০/১০০ পাওয়া গেছে। উপাচার্য বুকে ব্যথা অনুভব করার কথা জানিয়েছেন। এ কারণে তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২২ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

আন্দোলনের কারণে দায়িত্ব পাওয়ার পরও নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারছিলেন না। তবে গতকাল শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে উপাচার্য ভবনে নিজের দফতরে প্রবেশ করেন তিনি।

নতুন উপাচার্যের ক্যাম্পাসে আসার খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা তার দফতরের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা উপাচার্যকে কার্যালয় ছাড়ার জন্য সময় বেঁধে দেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলে দুপুর ১২টার দিকে তারা আবারও উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ভবনের পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ করলেই তারা তালা খুলে দেবেন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, ‘তিনি (উপচার্য) পদত্যাগ করলেই আমরা তালা খুলে দেবো। তখন তিনি সসম্মানে যেতে পারবেন।’

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসানউল্লাহ জানান, ‘উপাচার্য এভাবে ক্যাম্পাসে আসবেন, তা তারা ভাবেননি। তারা নিজেদের অসহযোগ কর্মসূচি চালিয়ে যাবেন।’

উপাচার্যের সঙ্গে অনেক শিক্ষক ও শিক্ষার্থী আছেন বলে তার বক্তব্যের প্রসঙ্গ টেনে অধ্যাপক আহসানউল্লাহ বলেন, ‘এখন তারাই উপাচার্যকে সহায়তা করুন।’

পতাকানিউজ/এমএম

বিষয় :উপাচার্যচট্টগ্রামচুয়েট
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বাজপাখির মতো ক্যাচ ধরে লিটনের বিশ্ব রেকর্ড বাজপাখির মতো ক্যাচ ধরে লিটনের বিশ্ব রেকর্ড
পরের লেখা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Ad imageAd image
আরও পড়ুন
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

৪৫ বছর পর শেকড়ের খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা

৪৫ বছর পর শেকড়ের খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা

সর্বশেষ
৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা

টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?