চট্টগ্রামের শহীদ ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের কাছে পাত্তাই পেল না লিটন দাসের দল। প্রথমে ব্যাট করতে নেমে শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ ১৬৫ রান তুলে স্কোরবোর্ডে। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে যেন খেই হারিয়ে ফেলেন সাইফ-তামিম, লিটন, সোহানরা। ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে আর বেরুতে পারেনি তারা।
তবে, গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। সারাক্ষণ তারা উৎসাহ দিয়ে গেছেন খেলোয়াড়দের। অনেকে সাকিব আল হাসানের পোস্টার নিয়ে যান গ্যালারিতে, বাংলাদেশের এ পোস্টার বয়কে মিস করার কথা লেখা ছিল সেখানে।








