সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
রবিবার, ২১ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে মামলাটি করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। এতে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ছায়ানট জানায়, বৃহস্পতিবার রাতে ওসমান হাদীর মৃত্যুর ঘটনার দিন রাতে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালায় এবং পুড়িয়ে দেয়। তবে ক্ষয়ক্ষতি এখনও নিরূপন করা হয়নি।
এদিকে ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান।
অপরদিকে ছায়ানটে হামলার আগে ডেইলি স্টার, প্রথম আলোতে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়।
পতাকানিউজ/আরবি

