এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশ খেলতে পারবে কিনা তা নির্ভর করছিল শুক্রবারের আফগানিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের ওপর। এমন এক ম্যাচে সমীকরণের মারপ্যাঁচে ভাগ্য নির্ধারণ ছিল ৩ দলেরই। এ জটিল অংকের পেছনে শ্রীলঙ্কার ২০তম ওভার কাল হয়ে আসে। লঙ্কান উদীয়মান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে সেই ওভারে ৩২ রান দেন, যাতে আফগানরা সংগ্রহ পায় ২৯১ রান। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ২ রানের জয়ে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা।
তবে দুনিত ভেল্লালাগের পরিবারে নেমে এসেছে গভীর শোক। তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে ছেলের ওভারে ৫ ছক্কা দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এমনটি জানায় দেশটির মিডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন। কলম্বোতে বসে টেলিভিশনে ম্যাচটি দেখছিলেন দুনিত ভেল্লালাগের বাবা। খেলার একপর্যায়ে আফগান তারকা ব্যাটার মোহাম্মদ নবি দুনিথের শেষ ওভারে টানা ৫টি ছক্কা হাঁকান। ছেলের বোলিংয়ের এই ধাক্কা মেনে নিতে না পেরে তীব্র মানসিক চাপে ভুগতে থাকেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সুরাঙ্গা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচাতে পারেননি।
এই মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়তেই শ্রীলঙ্কার ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২১ বছর বয়সী স্পিন অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে বর্তমানে জাতীয় দলের অন্যতম আশার প্রতীক। তাঁর বাবার এমন আকস্মিক প্রয়াণে শ্রীলঙ্কান ক্রিকেটাররাও গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে ম্যাচে শ্রীলঙ্কা ২৯২ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে। আট বল হাতে রেখে দুই উইকেট হারিয়ে জয় পায় লঙ্কানরা। কিন্তু মাঠের সাফল্যের উচ্ছ্বাস ছাপিয়ে গেছে দুনিত ভেল্লালাগে পরিবারের এই অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, সুরাঙ্গা ভেল্লালাগে নিজে একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। তিনি ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রিন্স অব ওয়েলস কলেজ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খেলেছিলেন। পরবর্তীতে দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রিকেট সার্কেলে যুক্ত ছিলেন এবং ছেলের ক্রিকেট ক্যারিয়ার গড়ে তুলতে নিবেদিতপ্রাণ ছিলেন।
দেশে ফিরে যাওয়া
শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে তাঁর বাবার আকস্মিক মৃত্যুর পর শুক্রবার, ১৯ সেপ্টেম্বর সকালে নিজ দেশে ফিরে গেছেন।
তিনি আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই-৩৯২ যোগে সকাল সাড়ে আটটায় কাটুনায়েকে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে তাঁকে দ্রুত বিমানবন্দর থেকে ছাড়পত্র দেয়া হয় এবং তিনি সাথে সাথেই সেখান থেকে বাড়ির উদ্দেশ্য রওয়ানা হন। দুনিথের বাবা সুরাঙ্গা হৃদযন্ত্রের আকস্মিক ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান।
দুনিত আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ বি ম্যাচে শ্রীলঙ্কার হয়ে খেলা শেষে এই খবরটি পান।
সূত্র: শ্রীলঙ্কামিরর
পতাকানিউজ/এসজিএন

