চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া মিয়াবাড়ির বাসিন্দা ও জনতা ব্যাংক পিএলসির অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ সিরাজ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সিরাজ উদ্দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর পটিয়ার ভেল্লাপাড়া উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

