ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো বম্বে টাইমস ফ্যাশন উইক ২০২৬। তিনদিনের বিশাল ফ্যাশন উৎসবে ভারতের শীর্ষ ডিজাইনার, নতুন প্রতিভা এবং বিনোদন ও ক্রীড়া জগতের আলোচিত ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি ফ্যাশনের সৃজনশীল দিক, ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মিশ্রণে সাজানো হয়। যাতে দর্শকদের হৃদয়গ্রাহী হয়।
র্যাম্পের ঝলমলে শুরু
প্রথম দিন শুরু হয় ঐতিহ্যবাহী সিল্ক কালেকশনের মাধ্যমে, যেখানে গৌতামী কাপুর র্যাম্পে উপস্থিত হয়ে প্রথম দিনের গ্ল্যামার দৃশ্যকে উজ্জ্বল করে তোলেন। একই সাথে জুয়েলারি এবং তরুণ ডিজাইনারদের আধুনিক ডিজাইন দর্শকদের নজর কেড়ে নেয়। দিনটি শেষ হয় ব্যাডমিন্টন তারকা সিনা নেহওয়াল র্যাম্পে হেঁটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
দ্বিতীয় দিল ছিল স্টাইল ও সেলিব্রিটিদের
দ্বিতীয় দিনে মঞ্চে উঠে আসে গ্ল্যামার ও আধুনিকতার অনন্য মিশ্রণ। ইশা মালভিয়া এবং অন্যান্য তরুণ মডেলরা দর্শকদের মুগ্ধ করেন। তারপর আম্না শরিফ এবং সাহের বাম্বা র্যাম্পে তাঁদের লুক দিয়ে দর্শকদের মন জয় করেন। পালাক তিওয়ারি ও ফাতিমা সানা শিখ আধুনিক পোশাকের মাধ্যমে নতুন স্টাইল উপস্থাপন করেন। অপরদিকে দিশা পাটানি তাঁর বিশেষ থিমের পোশাকে দৃষ্টি আকর্ষণ করেন। দিন শেষ হয় বিপাশা বসু এবং তাহা শাহ বাদুসা এর নাটকীয় শো দিয়ে।
শেষ দিনে গ্লোবাল আইকন
শেষ দিনে ডিজাইনার রাজদীপ রানাওয়াত র্যাম্পে তেজাস্বী প্রকাশকে শোস্টপার হিসেবে উপস্থাপন করেন। ফারহানা বোদি এবং অন্যান্য ডিজাইনারদের কালেকশন দর্শকদের মুগ্ধ করে। জ্যাকলিন ফার্নান্দেজ উপস্থিতি অনুষ্ঠানকে বর্ণময় করে তোলে।
এরপর চিত্রাঙ্গদা সিংহ এবং হরশ্বর্ধন রানে র্যাম্পে হেঁটে দর্শকদের মন জয় করেন। ফাইনাল শোতে সুনীত বরমা রচনা ও নকশার সমাপনী অংশে মেধা শঙ্কর ও অবিনাশ তিওয়ারি র্যাম্পে হেঁটে অনুষ্ঠানকে উজ্জ্বলভাবে ইতি টেনে দেয়।
ফ্যাশন উইক
তিন দিনের ফ্যাশন উইকটি ছিল কেবল পোশাক প্রদর্শন নয়, বরং এখানে ডিজাইন, শিল্প ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ ঘটেছে। নতুন প্রতিভা ও অভিজ্ঞ ডিজাইনাররা একত্রে তাদের কাজের মাধ্যমে দর্শকদের সামনে নতুন ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি ভারতের ফ্যাশন জগতে আন্তর্জাতিক মানের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছে।
সূত্র : বম্বে টাইমস
-পতাকানিউজ

